Log in
YouTube
by
6pdrdb8zy9
গ্রীষ্মের গরমের একটা রবিবারের বিকালবেলা।
ChuChu র মা রান্নাঘরে কাজ করছিলেন।
বাচ্চারা বাইরে খেলছিল আর খুব মজা করছিল।
Yay!
আর বড়রা গল্প-গুজব করছিলেন
রোদের খেলে ChuChuর খুব পিপাসা পেয়ে গেল।
উহ! আজ খুব গরম পড়েছে।
ঘরে গিয়ে একটু ঠাণ্ডা জল খেলে খুব ভাল হবে।
ChuChu যখন রান্নাঘরে ঢুকল,
সে দেখল তার মা সেখানে কাজ করছেন।
ওহ! মায়ের কি হাল হয়েছে!
তাকে খুব ক্লান্ত লাগছে।
কিন্তু তাও আমাদের সবার প্রিয় খাবারগুলো রান্না করছে।
আর বাড়ির সমস্ত কাজকর্ম একার হাতেই করছে।
আহারে! মা আমাদের সবাইকে খুশী করতে আর ভালভাবে
রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছে ।
মাকে সাহায্য করা উচিত।
ChuChu খেলা বন্ধ করে, তার মাকে সাহায্য করতে গেল।
মা, আমি তোমায় সাহায্য করতে চাই।
এ তো খুবই ভাল কথা ChuChu.
যখন পরিবারের বাকিরা দেখল,
ChuChu তার মাকে সাহায্য করছে
তারাও সাহায্য করতে এগিয়ে এলেন।
ChuChu র বাবা ডিশগুলো ধুয়ে দিতে শুরু করলেন।
ChuChu র ঠাকুরর্দা জলের বোতল ভরতে লাগলেন ।
ChuChu র ঠাকুমা রান্নায় সাহায্য করলেন।
ChaCha ডিনার টেবিল সাজিয়ে দিল।
Baby Taku ও বাদ রইল না,
সেও সাহায্য করতে এগিয়ে এল।
ChuChuর মা যখন দেখলেন গোটা
পরিবার সাহায্য করতে এগিয়ে এসেছে, উনি খুব খুশি হয়ে গেলেন।
সবাইকে ধন্যবাদ।
তোমায় সাহায্য পেয়ে খুব ভাল লাগছে।
আমি সত্যিই ভাগ্যবান এই রকম একটা সুন্দর পরিবার পেয়েছি।
আমি সবাইকে ভালবাসি।
ChuChu খুব খুশি হল, যখন সে বুঝতে পারল,
তার দেখা দেখি সবাই তার মাকে সাহায্য করতে এগিয়ে আসায় তার মায়ের কাজটা
অনেক সহজ হয়ে গিয়েছিল।
আর আমরাও তোমায় ভালবাসি, মা।